ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে একসঙ্গে ৩ পুত্রসন্তান প্রসব

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর জেলা সদরে একসঙ্গে ৩ পুত্রসন্তান প্রসব করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা। তবে জন্মের কয়েক ঘণ্টা পরই একটি সন্তানের মৃত্যু হয়েছে।

উপজেলার রশিদ গৌড়ার ইটভাটার শ্রমিক রুপা বেগম শুক্রবার সকালে সদর হাসপাতালে এই তিন সন্তানের জন্ম দেন। প্রসূতি রুপা খুলনার নয়াকাঠি গ্রামের নজরুল সরদারের মেয়ে ও একই গ্রামের আসাদুল গাজীর স্ত্রী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নারী ও তার স্বামী দুজন ইটভাটায় কাজ করেন। বৃহস্পতিবার সারা দিন সাত মাসের অন্তঃসত্ত্বা রুপা ইটভাটায় কাজ করেছেন। পরে শুক্রবার ভোররাতে সামান্য ব্যথা উঠলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে স্বাভাবিকভাবে তিনটি সন্তানের জন্ম দেন রুপা।

তবে যে সন্তান ১০ মাস পর হওয়ার কথা তা মাত্র ৭ মাসে জন্ম নেয়ায় তিন সন্তানের মধ্যে একটির ওজন হয়েছে, ১ হাজার গ্রাম, আর একটির ওজন ৯০০ গ্রাম এবং অপরটির ওজন হয়েছিল ৫০০ গ্রাম।

এই তিন নবজাতকের মধ্যে ৫০০ গ্রাম ওজনের শিশুটি জন্মের ৫ ঘণ্টা পর মারা গেছে। বাকি দুই সন্তান ও মা সুস্থ রয়েছেন। প্রসূতি রুপা বেগম বলেন, আমি বুঝতেই পারি নাই আজকে আমার সন্তান জন্ম নেবে। আমি বৃহস্পতিবারও ইটভাটায় কাজ করেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খাজা বদরুদ্দোজা বলেন, ১০ মাসে বাচ্চা হওয়ার কথা, সেখানে মাত্র ৭ মাসে বাচ্চা জন্ম হয়েছে। শিশুদের ওজন খুবই কম এবং পুষ্টির অভাব রয়েছে। এ জন্য একটি বাচ্চা মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে একসঙ্গে ৩ পুত্রসন্তান প্রসব

আপডেট সময় ০৭:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮