ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাকিব মাশরাফি চাইলে নির্বাচন করতে পারে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছেন তাদের মনোনয়ন না দিয়ে সেলিব্রিটিদের মনোনয়ন দেয়াটা কতটা যৌক্তিক। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেলিব্রিটিরা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে সম্মান বয়ে এনেছেন। তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারেন।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মাগুরার জন্য একটা প্রজেক্ট পাস হলো। মাগুরার লোকজনের তো মিষ্টি খাওয়ানো উচিত, তখন সাংবাদিকরা বলেন, আগামী নির্বাচনে মাশরাফি নির্বাচন করবেন, তিনিই মিষ্টি খাওয়াবেন।তখন আমি বলেছি, সে যদি অংশ নেয় আপনাদের কাছে আমার অনুরোধ তাকে হেল্প করবেন। সে ভালো মানুষ।

মন্ত্রীর এমন মন্তব্যের পর সাকিব-মাশরাফির জাতীয় নির্বাচনে অংশ নেয়া নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। সেই আলোচনার অংশ হিসেবেই বুধবার গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সেলিব্রিটিদের নির্বাচনের অংশ নেয়ার প্রসঙ্গ ওঠে।

সেলিব্রিটিদের নির্বাচনের অংশ নেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই সেলিব্রিটিরা নির্বাচন করে। তারা দেশের জন্য খেলাধুলা করে সম্মান বয়ে এনেছে। তারা যদি রাজনীতিতে আসতে চায় আসতে পারে। আর যারা রাজনীতি করছে তারাও থাকবে। তারাও রাজনীতির একটা অংশ।’

ক্রীড়াঙ্গন থেকে এর আগেও নির্বাচন করেছেন অনেকে। জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় আরিফ খান জয় প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ সরকারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

সাকিব মাশরাফি চাইলে নির্বাচন করতে পারে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮