ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেজপাতার চা বিশেষ উপকারিতা

অাকাশ নিউজ ডেস্ক:

আপনি কি তেজপাতার চায়ের উপকারিতা সম্পর্কে জানেন? তেজপাতার চায়ে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ; এর মধ্যে রয়েছে ফলিক এসিড। এ ছাড়া তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম।এ ছাড়া তেজপাতার চায়ে রয়েছে অনেক গুণ। এই চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

তেজপাতার চা কাশি কমাতে সাহায্য করে। তাছাড়া তেজপাতার চা খেলে হৃৎপিণ্ড সুস্থ্য থাকে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তেজপাতার চায়ের কিছু উপকারিতার কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

একটা বাটিতে ৩ গ্লাস পানি নিয়ে ফোটাতে শুরু করুন। যখন দেখবেন পানি ফুটতে শুরু করেছে, তখন তাতে ১০টা তেজপাতা ফেলে দিন। পাত্রের পানি ফুটতে ফুটতে যখন এক গ্লাসের মত হয়ে যাবে, তখন আঁচটা বন্ধ করে পানি ছেঁকে নিয়ে সেই পানি চায়ের মতো করে পান করুন।

এই পানীয়টি প্রতিদিন পান করলে কী হতে পারে জানেন?

১). হৃৎপিণ্ডঃ
তেজপাতায় রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, ক্যাফিক এসিড, স্যালিসাইলেট ও রিউটিন। এই পাতার চা হৃৎপিণ্ডের কার্যক্রম ভালো রাখে; স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।

২). ডায়াবেটিসঃ
তেজপাতার চা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনসুলিন তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে।

৩). কিডনিঃ
কিডনিতে পাথর থাকার সমস্যা হলে তেজপাতার চা পান করতে পারেন। তবে এর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

৪). উচ্চ রক্তচাপঃ
তেজপাতার চা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তের সঞ্চালন ভালো করে। এমনকি শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতেও এটি ভালো কাজ করে।

৫). ব্যথাঃ
তেজপাতার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। তেজপাতার চা পান আর্থ্রাইটিসের ব্যথা উপশমে কাজ করে। এ ছাড়া আর্থ্রাইটিসের ব্যথা কমাতে তেজপাতার তেলও মাখতে পারেন।

৬). কাশিঃ
তেজপাতার চা পান এবং গরম পানির ভাব নেওয়া কফ ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধে কার্যকর। এটি ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে উপকারী।

৭). কোষ্ঠকাঠিন্যঃ
তেজপাতার চা হজম প্রক্রিয়াকে ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। দিনে এক গ্লাস করে দুবার পান করুন।

৮). ইউরিক এসিডঃ
দিনে দুবার তেজপাতার চা পান ইউরিক এসিডের মাত্রা কমাতে কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেজপাতার চা বিশেষ উপকারিতা

আপডেট সময় ০১:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭