ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

থাইল্যান্ডে ভয়াবহ এক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

থাই পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার সকালে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। পথে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও এলাকায় একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির একটি বগির ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

আপডেট সময় ১১:২০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬