ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় তাবলিগ জামাতের ৫ সঙ্গীকে অচেতন করে মালামাল লুট

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় মার্কাজ মসজিদে তাবলিগ জামাতের ৫ জন সঙ্গীকে অচেতন করে জুনায়েদ আহমেদ নামে অপর এক সঙ্গী নগদ অর্থ, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। শনিবার সকালে অচেতন ওই সদস্যদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা মার্কাজ মসজিদে আগত ওই তাবলিগের এক সদস্য সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাতে তারা ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল (জামাত নম্বর-৬৮৮৮) নিয়ে ৪০ দিনের সফরের জন্যে মাগুরা মার্কাজ মসজিদে আসেন।

রাতের খবার শেষে মসজিদে অধিকাংশরা ঘুমিয়ে পড়লে রাত পৌনে ১১টার দিকে ওই জামাতের নতুন সঙ্গী জুনায়েদ হোসেন একটি ফ্রুটো জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলি কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০) নামে ৫ জনকে খাওয়ান। কিছুক্ষণ পরে তার অচেতন হয়ে পড়লে তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।

এদিকে মাগুরা মার্কাজ মসজিদে অবস্থানরত অন্যান্যরা মধ্যরাতে রোজার সাহরি খেতে ঘুম থেকে উঠলেও তারা অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ভোরে অচেতন অবস্থায় ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তাবলিগ জামাতের সঙ্গী ওই লম্পট যুবকের বাড়ি সিলেট এবং সে ঢাকার কাকরাইল মসজিদ থেকে এই জামাতের সঙ্গে সম্পৃক্ত হয় বলে তাবলিগ সদস্য সাইদুল ইসলাম জানান। সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করতে সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মাগুরায় তাবলিগ জামাতের ৫ সঙ্গীকে অচেতন করে মালামাল লুট

আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮