ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন ফালু

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়িতে এসে আম পাড়তে গাছে উঠেন ফালু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দবাজার-সংলগ্ন মৃত তমিজ উদ্দিনের বাড়িতে। ফালু মিয়া একই ইউনিয়নের দক্ষিণ জালালপুর গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে ফালু মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে আম পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত হাতে থাকা কাঁচা বাঁশটি পল্লী বিদ্যুতের খোলা তারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে গাছ থেকে লাশ নামাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎ অফিসে খবর দেয়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা ফালু মিয়ার লাশ গাছ থেকে মাটিতে নামিয়ে আনে।

এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতের খোলা তারে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। কটিয়াদী পল্লী বিদ্যুতের ডিজিএম লতিফুর রহমান বলেন, খবর পেয়ে এজিএম পুলিশের সহায়তার লাশ গাছ থেকে নামিয়ে আনেন।

কটিয়াদী থানার এসআই ফারুক আহম্মেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন ফালু

আপডেট সময় ১০:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮