ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চোখেমুখে অনবরত রক্ত ঝরছে নাদিয়ার

চোখেমুখে অনবরত রক্ত ঝরছে নাদিয়ার

অাকাশ জাতীয় ডেস্ক:

অজানা রোগে আক্রান্ত হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মেধাবী ছাত্রী নাদিয়া আক্তার (১৬)। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।

নাদিয়া উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্যাস কোম্পানির বাড়ির ইমাম উদ্দিনের মেয়ে। সে বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ২০১৭ সালের নভেম্বর মাসে মেয়েটির মুখে ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে চোখেমুখে ও কান থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। কয়েক দিন আগে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দেখায় তার পরিবার।

কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় চিকিৎসা নেয়ার জন্য পারামর্শ দেন। বর্তমানে আর্থিক অনটনের মধ্যে দিয়ে মেয়েটি ঢাকা মেডিকেলের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মুক্তি রাণী মণ্ডলের অধীনে মহিলা ৩০৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

গরিব ও অসহায় হওয়ায় মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ব্যবসায়ী ও দানবীরসহ সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার বাবা ইমাম উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চোখেমুখে অনবরত রক্ত ঝরছে নাদিয়ার

আপডেট সময় ১০:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮