ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিফা প্রেসিডেন্টের সামনে এলেন সৌদি যুবরাজ

ফিফা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিহত হওয়ার নানা গুঞ্জন আর একের পর এক ছবি প্রকাশের পর এবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবে প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ শুক্রবার ফিফা প্রেসিডেন্ট ও বিন সালমানের মিটিংয়ের খবর প্রকাশ করেছে। খবরে আরব নিউজ তাদের দুজনের মিটিংয়ের একটি ছবিও প্রকাশ করেছে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে জেদ্দায় মিটিং করেন। মিটিংয়ে সৌদি জেনারেল স্পোর্ট অথরিটি (জিএসএ) এবং ফিফার পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে।

মিটিংয়ে জিএসএ-এর বোর্ড অব ডিরেকটর্সের চেয়ারম্যান তুর্কি আল-শেখ উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি।

এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ। কিন্তু গত এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে দুবার তার ছবি প্রকাশ করে তিনি বেঁচে আছেন বলে দাবি করা হয়।

বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

ওই ছবিতে দেখা যায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সঙ্গে রয়েছেন বিন সালমানও। রাজপরিবার জানায় ওই ছবিটি ছিল মঙ্গলবারের। গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন, সে বিষয়ে শুক্রবার আরব নিউজের খবরে কিছু বলা হয়নি।

এর আগে সৌদি আরবের রাজপরিবারের বরাত দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্থ ও নিরাপদে আছেন বলে খবর জানিয়েছিল ডেইলি পাকিস্তান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিফা প্রেসিডেন্টের সামনে এলেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮