ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

লাশ দেখতে গিয়ে লাশ হলেন মা-মেয়ে-নাতনি

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা, মেয়ে ও নাতনি। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জয়নগর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে একামনি এবং একামনির মেয়ে মাইশা (৩)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ছেলেমেয়ে ও নাতনিকে নিয়ে পাশের পারুলিয়া গ্রামের যাচ্ছিলেন সেলিনা। পথে মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ইজিবাইককে পেছন দিক থেকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সেলিনা ও মাইশার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মেয়ে একামনি, ছেলে বাপ্পি ও ইজিবাইক চালক কামরুল আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একামনির মৃত্যু হয়।

আহত বাপ্পি ও কামরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

লাশ দেখতে গিয়ে লাশ হলেন মা-মেয়ে-নাতনি

আপডেট সময় ০৭:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮