ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

রাজশাহীতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাহিদুরের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুর রহমান নামে এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মৃত সুবেদার আলী বিশ্বাসের ছেলে মাহিদুর রহমানের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন দৈনিক আকাশকে জানান, কারাগারে থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন মাহিদুর। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মাহিদুর রহমান একাত্তরে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি স্থানীয় রাজাকার ক্যাম্পেই থাকতেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় আশপাশের এলাকায় হত্যা, লুটপাট, নির্যাতনের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নিতেন।

মুক্তিযুদ্ধে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর স্কুল মাঠে ও এর আশেপাশে সংঘটিত গণহত্যার ঘটনায় ২০১৩ সালে মাহিদুর রহমানসহ ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জের আদালতে একটি মামলা হয়। গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্য উপজেলার পারচৌকা গ্রামের বদিউর রহমান মামলাটি করেছিলেন।

এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালের ১৯ মে মাহিদুর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজশাহীতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাহিদুরের মৃত্যু

আপডেট সময় ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮