ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলন্ত বাসে ঢাবি ছাত্রীকে যৌন হেনস্থা, ৪ বাস আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার চলন্ত বাসে লাঞ্ছনার শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। এঘটনায় ট্রাস্ট পরিবহনের চারটি বাস আটক করেছে ঢাবি শিক্ষার্থীরা।

রোববার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাওন নামের ঢাবিক এক শিক্ষার্থী জানান , গত বৃহস্পতিবার (১৭ মে) বিকাল পাঁচটার সময়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের এক নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বাসের চালকের সহকারী।

‘ট্রাস্ট বাসের চালকের সহকারী প্রথমে ওই শিক্ষার্থীকে যৌন হেনস্থার চেষ্টা করে। এমনকি তার সাথে সাথে অশালীন আচরণ করে। এ সময় শাওন প্রতিবাদ জানালেও বাসের একজন মাত্র লোক এগিয়ে আসে, বাকি কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি। এক সময় ওই বাসের চালকের সহকারী শাওনকে হুমকি দিয়ে বলে, কী করবি তুই কর!

শাওন বলেন, ওই আপুর ভাই আইসিউতে ভর্তি থাকায় তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে বলে তখন কোন প্রতিবাদ না জানিয়ে দ্রুত চলে আসি। পরে আজ আমরা ব্যবস্থা নিয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ইভটিজিং করেছে বলে চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। প্রক্টর তাদেরকে বলেছেন ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীকে নিয়ে তাদের অফিসে যেতে। ওই ছাত্রীকে নিয়ে প্রক্টরের অফিসে গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলন্ত বাসে ঢাবি ছাত্রীকে যৌন হেনস্থা, ৪ বাস আটক

আপডেট সময় ০৬:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮