ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরানীগঞ্জে মুখে বালু দিয়ে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কেরানীগঞ্জে মুখে বালু দিয়ে পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে ভাংনা মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহান (৫) মুজিবনগর এলাকায় মো. শহিদের ছেলে। তারা ওই এলাকায় জনৈক লিটনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন। বাসার পাশে শহিদ মুদি দোকান করেন।

নিহত শিশুর মামা জাহিদ হোসেন জানান, শুক্রবার রাত ১০টার দিকে মায়ের হাতে আম খেয়ে বাসার বাইরে এসেছিল শিশু রোহান (৫)। এর কিছুক্ষণ পরই বাড়ির ১০০ গজ দূরে বাউন্ডারি দেয়া জমি থেকে রক্তাক্ত অবস্থায় রোহানকে পাওয়া যায়।

প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ির বাইরে অজ্ঞাত ঘাতকের হামলার শিকার হয় রোহান। শিশুটির মাথার পেছনে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ভেতর বালুভরা ছিল। এতে ধারণা করা হচ্ছে, আঘাতের আগে মুখের ভেতর বালু ভরে দেয়া হয়েছিল যাতে শিশুটি চিৎকার করতে না পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মো. যোবায়ের জানান, শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মামা জাহিদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেরানীগঞ্জে মুখে বালু দিয়ে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮