ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাবিবকে ধরে নিয়ে হত্যার অভিযোগ পরিবারের

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হাবিবুর রহমানকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। চট্টগ্রাম রেল স্টেশনের সঙ্গে লাগোয়া সরদঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান ওরফে মোটা হাবিব ও মোশারফ হোসেন ওরফে মুসা নামে দুই ব্যক্তি বন্ধুকযুদ্ধে নিহত হন বলে জানায় র‌্যাব।-খবর বিডিনিউজের।

তবে হাবিবের পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে নগরীর মোমিন রোড ঝাউতলা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে হাবিবকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শুক্রবার নিহত হাবিবের স্ত্রী মর্জিনা বেগম ও ছেলে আব্দুল আলী রাব্বি এমন এই অভিযোগ করেন।

আব্দুল আলী রাব্বি বলেন, দুপুরে বায়তুল ফালা্হ মসজিদে জোহরের নামায পড়ে বের হওয়ার পর বাবাকে ধরে নিয়ে গেছে বলে ঝাউতলার কিছু যুবক আমাকে জানিয়েছে। এসময় স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেয় এবং তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা সিএনজি অটোরিকশা নিয়ে চলে যায়।

তিনি বলেন, একথা শুনে আমি, আমার মা ও কয়েকজন আত্মীয় মিলে কয়েকটি থানায় খোঁজ নিয়েও কোনো হদিস পাইনি। পাশাপাশি মাদকদ্রব্য অফিস, ডিবি অফিসেও খোঁজ নিয়েছি। তারা এ বিষয়ে জানে না বল আমাদের অবহিত করে।

হাবিবের শ্বশুর নজরুল ইসলাম বলেন, সারাদিন বিভিন্ন স্থানে খবর নেয়ার পর রাতে টিভিতে মাটিতে শোয়ানো সাদা পাঞ্জাবি পড়া লোকটিকে দেখে হাবিবের মতো মনে হয়েছে। পরে শুক্রবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে হাবিবের লাশ শনাক্ত করি।

তিনি জানান, হাবিব বেশ কিছুদিন ওমানে ছিলেন। বিদেশ থেকে ফিরে কিছুদিন কাঁচা সবজির ব্যবসা করলেও এখন প্রবাসী বোন ও বোন জামাইয়ের পাঠানো টাকায় তার সংসার চলে।

দুই ছেলে এক মেয়ের জনক হাবিব প্রায় এক মাস জেল খেটে গত মঙ্গলবার ছাড়া পেয়েছে বলে জানান রাব্বি। র‌্যাব বলেছে, হাবিবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এর মধ্যে কোতোয়ালী থানাতেই তার বিরুদ্ধে সাতটি মামলা আছে। গত বছরের ২৩ সেপ্টেম্বর ও ২০১৪ সালের ১২ ডিসেম্বর হাবিব ‍দুইবার গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে। পুলিশ জানায়, নগরীর কোতয়ালী থানাতেই নিহত হাবিবের স্ত্রী মর্জিনার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাবিবকে ধরে নিয়ে হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় ১০:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮