ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক গেছেন ইরানি প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিন ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির আয়োজিত বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুল শহরে মুসলিম সংগঠনটির শীর্ষ নেতারা এ সম্মেলনে যোগ দেবেন।

ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়ার আগে প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনি জনগণ ও পবিত্র আল-কুদ্স রক্ষা করা মানে ইসলামি মূল্যবোধ এবং একটি সভ্য জাতি যা এখন শোচনীয় পরিস্থিতির মুখে রয়েছে তাদের রক্ষা করা।

সোমবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হয়েছে। এর প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেন। সেই বিক্ষোভে ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা ও ৩ হাজার জনকে আহত করেছে।

এ পরিস্থিতিতে ওআইসির সভাপতি দেশ হিসেবে তুরস্ক বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করেছে। এতে যোগ দেবেন সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে।

প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের আরও বলেন, এটা ইসরাইলের পক্ষ থেকে কোনো নতুন অপরাধ নয় বরং তারা গত ৭০ বছর ধরে এ ধরনের অপরাধযজ্ঞ চালিয়ে আসছে।

এছাড়া বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘটনাকে প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনায় মুসলিম বিশ্ব অবশ্যই ক্ষুব্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক গেছেন ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮