ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

খুলনা সিটির স্থগিত তিন কেন্দ্রে ভোট ৩০ মে

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জালভোট ও অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে আগামী ৩০ মে ভোটগ্রহণ হবে।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন চলাকালে অনিয়মের কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

কেন্দ্রগুলো হল- ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র।

তিনি জানান, স্থগিত হওয়া এসব কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ মে অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নির্বাচনের দিন রাতেই ভোট জালিয়াতির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

পর দিন বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

খুলনা সিটির স্থগিত তিন কেন্দ্রে ভোট ৩০ মে

আপডেট সময় ১১:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮