ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

ফরিদগঞ্জে পড়ার জন্য বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পড়ার জন্য বকা দেয়ায় মায়ের ওপর অভিমান করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মীম আক্তার মুক্তা (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।

নিহত মীম ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মীমের বাবা ঢাকায় ঠিকাদারের কাজ করেন।

মীমের মা রাবেয়া বেগম জানান, মীমকে তিনি দুপুরে পড়ার জন্য বকাঝকা করেন। পরে বিকালে সে এক ফাঁকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশ জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

ফরিদগঞ্জে পড়ার জন্য বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮