ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

তাজমহলকে শিব মন্দির বানানোর চেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি তাজমহলকে শিব মন্দির বানানোর চেষ্টা করছে হিন্দুত্ববাদীরা। তাজমহলকে আদতে শিব মন্দির দাবি করে আদালতেরও দ্বারস্থ হয়েছেন কেউ কেউ। হিন্দুত্ববাদীদের প্রশ্ন- স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে কি সত্যিই তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান? নাকি বিশ্বের এই অন্যতম আশ্চর্য আসলে একটি শিব মন্দির? এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন।

ইতিহাসে এই বিতর্কের সমর্থনে কোনো প্রমাণ না পাওয়া গেলেও এবার তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে এ বিষয়ে আবেদন জমা পড়েছে। এই বিতর্কের মীমাংসা চেয়ে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করার কথা বলেন তথ্য কমিশনার শ্রীধর আচারিয়ালু। সম্প্রতি বিকেএসআর আয়ানগর নামে এক ব্যক্তি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় জানতে চায় যে তাজমহলের আসল নাম তেজো মহালয়া কিনা, যা সম্রাট শাহজাহানকে রাজপুত রাজা মান সিং উপহার দিয়েছিলেন।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এ বিষয়ে যা তথ্য আছে এবং এই সংক্রান্ত যত মামলা হয়েছে, তার এফিডেফিটও জমা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন। এ বিষয়ে ১৭ শতকের নির্মাণ শিল্পের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। তবে এর জন্য তাজমহলের যে ঘরগুলো বন্ধ অবস্থায় রয়েছে তা খোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন তথ্য কমিশনার শ্রীধর আচারিয়ালু।

তাজমহলের সুরক্ষিত অংশে অতীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো খননকার্য হয়ে থাকলে তার বিস্তারিত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

তাজমহলকে শিব মন্দির বানানোর চেষ্টা

আপডেট সময় ১১:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭