ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার মেয়ের রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার (ট্রাফিক পরিদর্শক) মেয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত খাদিজাতুল কুবরা (১৬) রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক নজরুল ইসলাম মেয়ে ও রাজশাহী পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নগরীর চইিমবৎ মহল্লায় বাবা ও সৎমায়ের সঙ্গে থাকত নিহত খাদিজাতুল কুবরা। রোববার রাত ৮টার দিকে হঠাৎ বাড়ি থেকে তার লাশ বের করে পুলিশ। পরে রাতে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে রাখা হয়। সোমবার সকালে সাতক্ষীরা থেকে রাজশাহী গিয়ে মেয়েটির মা মর্গ থেকে লাশ নিয়ে যান।

খবর পেয়ে রাতে ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলামের বাড়িতে গিয়েছিলেন নগরীর রাজপাড়া থানার এএসআই রুবেল হোসেন।

তিনি বলেন, ‘পুলিশ সদর দফতরের জরুরি সেবার ৯৯৯ থেকে ফোন করে রাজপাড়া থানায় বিষয়টি জানানো হয়। থানা থেকে আমাকে ওই বাড়িতে পাঠানো হয়। আমি সেখানে গেলে ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, এটা আমাদের বিষয়। আমরা বিষয়টি দেখছি। তারপর আমি চলে আসি। তবে পুলিশের অন্য সদস্যরা লাশ মর্গে নিয়ে যান।’

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছিলাম। তবে মেয়েটির মা এসে ‘কোনো অভিযোগ নেই’ বলে লাশ নিয়ে গেছেন। ট্রাফিক পরিদর্শক নজরুল জানিয়েছেন, তার মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার মেয়ের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮