ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চায় ফিলিপাইন

অাকাশ জাতীয় ডেস্ক:

ফিলিপাইন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি ব্যান্ডিলো । শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ হতে তৈরি পোশাকজাতসামগ্রী, ওষুধসহ অন্যান্য সম্ভাবনাময় রফতানিসামগ্রী ফিলিপাইনের বাজারে প্রবেশের সুযোগ রয়েছে।

ফিলিপিনো উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি খাতের অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল ও তরফদার মো. রুহুল আমিন এবং ফিলিপাইনের অনারারি কনসাল ও বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আউয়াল উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘বিগত বছরগুলোতে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও উভয় দেশের মধ্যে বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে।’ তিনি দু’দেশের বেসরকারি খাত এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করে পারস্পরিক বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ, সরাসরি যোগাযোগ এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

চেম্বার সভাপতি চট্টগ্রামকে ভবিষ্যতে অর্থনীতির হাব মন্তব্য করে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল, চামড়া, পাট ও পাটজাতসামগ্রী এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে ফিলিপিনো বিনিয়োগকারীদের আহ্বান জানান।

তিনি বাংলাদেশ থেকে অধিক পরিমাণ আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ আমদানি এবং কর্মী হিসেবে প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ নেয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণে ফিলিপিনো রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

একই দিন ফিলিপিনো রাষ্ট্রদূত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সিএমসিসিআই সহসভাপতি এম মাহবুব চৌধুরী বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিদ্যমান বাণিজ্য যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চায় ফিলিপাইন

আপডেট সময় ০৮:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮