ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মাজারে প্রেমিকার সম্ভ্রম বাঁচাতে বখাটেকে ছুরিকাঘাত, অতপর খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে মাজারে বখাটেদের হাত থেকে প্রেমিকার সম্ভ্রম বাঁচাতে প্রেমিকের ছুরিকাঘাতে কাশেম নামে এক বখাটে যুবক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ শারমিন আকতার নামে এক তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত কাশেম (২৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার আবদুর সবুরের ছেলে। তিনি নগরীর একটি মোটর ওয়ার্কশপে কাজ করতেন।

শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আবদুস সবুর বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী মাজারে যান এক প্রেমিক যুগল। বের হওয়ার সময় কয়েক বখাটে তাদের যৌন হয়রানি করে। এ নিয়ে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে বখাটেরা তাদের পূর্বপরিচিত কাশেমকে টেলিফোনে ডেকে আনে। কাশেম একটি ছুরি নিয়ে আসে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর সঙ্গে থাকা যুবকটি কাশেমের কাছ থেকে ছুরি কেড়ে নেয়। ছুরি দিয়ে কাশেমকে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে পলাতক যুবকের প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, শারমিন নামের ওই তরণী একটি পোশাক কারখানায় কর্মরত আছেন। ঘটনায় জড়িত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

মাজারে প্রেমিকার সম্ভ্রম বাঁচাতে বখাটেকে ছুরিকাঘাত, অতপর খুন

আপডেট সময় ০৮:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮