ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে প্রায় ১ কোটি

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইলের গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৬ লাখ। জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এর মধ্যে একীভূত হওয়া এয়ারটেলের গ্রাহক ছিল ৮২ লাখ ১৯ হাজার (বিটিআরসির ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী)। তারপরও একীভূত রবির গ্রাহক ছয় মাসে বেড়েছে ৫০ লাখেরও বেশি। এ সময় গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩৬ লাখ। যদিও ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনো ব্যবহারকারীর তালিকায় শীর্ষে আছে গ্রামীণফোন।

বর্তমানে বাংলালিংক ব্যবহার করছেন ৩ কোটি ১৫ লাখ গ্রাহক। ছয় মাসে অপারেটরটির গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ। তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।

গত বছরের নভেম্বরে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার পরও রবি আজিয়াটা লিমিটেড নামে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

জুন পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৮৬ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ কোটি ২৭ লাখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে প্রায় ১ কোটি

আপডেট সময় ০১:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭