ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেঘনায় ক্লিংকারবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি ‘মিলিনিয়াম’ নামের একটি ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে পাড়ে আনা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে হাইমচর উপজেলার তেলির মোড়ের বিপরীতে মেঘনার পশ্চিমে গাজীপুর চর এলাকায় এ মালবাহী লাইটার জাহাজডুবির ঘটনা ঘটে।

নিমজ্জিত জাহাজের মাস্টার সামছুল হকের বরাত দিয়ে হাইমচর থানার ওসি রনজিত জানান, চট্টগ্রাম থেকে ওই জাহাজটি ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে চরের কাছাকাছি স্থান দিয়ে যাবার সময় পাশে এমভি সাফাতুন হক-২ নামে আরেকটি জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ ঘটনার কিছুক্ষণ পর ক্লিংকারবোঝাই জাহাজটি আস্তে আস্তে নদীতে তলিয়ে যায়।

তাৎক্ষণিক হাইমচর থানা পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা ‘এমভি তাকওয়া’ লঞ্চ নিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে পাড়ে আনা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানান ওসি।

নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, হাইমচরে একটি লাইটার জাহাজ ডুবে গেছে এ খবর পাওয়া মাত্র নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির আইসিকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেঘনায় ক্লিংকারবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮