ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

সাকিবদের হায়দরাবাদের জয়ে বিফলে দিল্লির রিশবের সেঞ্চুরি

শেখর ধাওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেরা দল হিসেবেই জয় পেল সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেম হেসে খেলেই নয় উইকেটের বড় জয় পেল হায়দরাবাদ।

এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে আরও একধাপ শীর্ষে উঠে গেল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

রিশব প্যান্টের ৬৩ বলে ১৫টি চার ও দৃষ্টিনন্দন ৭টি ছক্কার সাহায্যে গড়া ১২৮ রানের ইনিংসের ওপর ভর করে ১৮৭ রানের স্কোর গড়ে দিল্লি ডেয়ারডেভিলস।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধাতির ওভারের সাত বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। দলের জয়ে ৫০ বলে চার ছক্কা এবং ৯টি চারের সাহায্যে ৯২ রান করে অপরাজিত থাকেন শেখর ধাওয়ান। এছড়া অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৮৩ রান।

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

ইনিংসের শুরুতে বোলিংয়ে এসেই দিল্লির জন্য মূর্তিমান আতংক হিসেবে আবির্ভূত হন সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই পরপর দুই বলে দুই ওপেনারকে সাজঘরে পাঠান সাকিব।

সাকিবের প্রথম ওভারের পঞ্চম বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন পৃথ্বী শ। ঠিক পরের বলে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন অন্য ওপেনার জেসন রয়।

প্রথম ওভারে মাত্র ৫ রানে দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলে উইকেট নিতে ব্যর্থ হওয়া হ্যাটট্রিক বঞ্চিত হন সাকিব। নিজের দ্বিতীয় এ ওভারে ৫ রান দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

সাকিবদের হায়দরাবাদের জয়ে বিফলে দিল্লির রিশবের সেঞ্চুরি

আপডেট সময় ১২:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮