ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্কুলের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক কোমলমতি শিশু

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে স্কুল চলাকালীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই স্কুলের ১১৫ জন শিক্ষার্থীসহ শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাদ ধসের ঘটনা ঘটে।

দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বলেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। পরে স্কুল মাঠে অ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয় ভবনের বারান্দার ছাদ বিকট শব্দে ধসে পড়ে।

শিক্ষার্থীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে। কোমলমতি শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে কোনো কোনো অভিভাবকরা এসে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। স্কুলমাঠে অ্যাসেম্বলি চলাকালে সবাই ভবনের বাইরে অবস্থান করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তা খসে পড়ছিল এবং একাধিক স্থানে ফাটল দেখা দেয়। স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আরও জানান, বিকল্প কোনো শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় ওই ভবনেই শিক্ষার্থীদের ক্লাশ নেয়া হতো। স্কুল মাঠে অ্যাসেম্বলি চলায় এ যাত্রায় হতাহতের হাত থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা রক্ষা পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক কোমলমতি শিশু

আপডেট সময় ১১:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮