ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি স্পেন থেকে ৩০০ কন্টে্ইনার বিস্ফোরক কিনেছে সৌদি সরকার। পরিবেশ সুরক্ষার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্রিনপিস আশঙ্কা করছে, যুদ্ধ সংক্রান্ত আইনকানুন লঙ্ঘন করে ইয়েমেন যুদ্ধে ওই বিস্ফোরকগুলো ব্যবহার করা হতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানিয়েছে তারা।

এক বিবৃতিতে গ্রিনপিচ লিখেছে, ‘স্পেন সরকারকে একটি চিঠি দিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এই অস্ত্রগুলো বিক্রির ফলে সৌদির যুদ্ধাপরাধ সংঘটনের আশঙ্কা বেড়ে গেল।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতাকরে সংস্থাটির মুখপাত্র আলেবের্তো স্টিভেন্স বলেন, ‘সৌদি আরব তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে কিনা আমরা সে ব্যাপারে সন্দিহান।’ এজন্য স্প্যানিশ সরকারকে অস্ত্র বিক্রি করার্ থকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানায় এই সংস্থা।

সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর স্পেনই সৌদি আরবে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করে। এরমধ্যে রয়েছে ফাইটার জেট, মর্টার ও গুলি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনকে উদ্ধৃত করে স্টিভেন দাবি করেন, ইয়েমেনে সৌদি আরব ও হুথি বিদ্রাহীরা উভয় পক্ষই স্প্যানিশ এই অস্ত্রগুলো ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান

আপডেট সময় ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭