ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোজায় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: মেয়র খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, রোজায় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ দাম বাড়ানোর অপতৎপরতা চালালে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার নগর ভবনে রমজানে ভোজ্যতেলের মূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, দ্রব্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবুও এক শ্রেণির ব্যবসায়ীরা রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ায়। এসব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পণ্যের যথেষ্ট পরিমাণ মজুদ আছে, সরবরাহও স্বাভাবিক আছে। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আসন্ন রমজানে কোনো প্রকার পণ্যের দাম বাড়বে না।

মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের ম্যানেজার সালাউদ্দিন, টিকে গ্রুপের এমডি মোস্তফা হায়দার, মেঘনা গ্রুপের এডমিন মোর্তহা হোসেন মুন্সী, স্থাপতি ইকবাল হাবিব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোজায় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: মেয়র খোকন

আপডেট সময় ০৪:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮