ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অশ্লীল মেসেজ পাঠানো অধ্যাপককে বেদম মার দিল ছাত্রীরা, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে এক অধ্যাপককে বেদম মারধর করেছেন তার ছাত্রীরা। ওই মারধরের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা সরকারি কলেজে এমন ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই অধ্যাপক ছাত্রীদের নানা ধরনের অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতেন। আস্তে আস্তে তার হয়রানির শিকার ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এর পরই কলেজের ছাত্রীরা একজোট হয়ে তার ওপর চড়াও হন।

ভিডিওতে দেখা যায়, তিন ছাত্রী ওই অধ্যাপককে হাত দিয়ে মারধর করছেন এবং তিনি আত্মরক্ষা করতে চেষ্টা করছেন। ওই সময় বাকি শিক্ষার্থীরা এ মারধরের দৃশ্য ভিডিও করছিল। অভিযুক্ত ওই অধ্যাপককে পুলিশ গ্রেফতার করলেও তার পরিচয় জানা যায়নি।

ভারতে শিক্ষার্থীদের যৌন হয়রানিকারী শিক্ষকদের সংখ্যা কম নয়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পরই পুলিশ অতুল জোহরি নামে ওই অধ্যাপককে গ্রেফতার করে।

https://www.youtube.com/watch?v=5bLHGG2UDaY

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অশ্লীল মেসেজ পাঠানো অধ্যাপককে বেদম মার দিল ছাত্রীরা, ভিডিও

আপডেট সময় ০২:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮