ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানবতার জন্য নয়, মানুষ হত্যায় অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানবতার কল্যাণের জন্য নয় বরং যুক্তরাষ্ট্র মানুষ হত্যার পেছনে অর্থ ব্যয় করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর তুরস্কভিত্তিক এনটিভি।

এরদোগান আরো বলেন, সিরিয়ার কুর্দিদের কাছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র তুরস্কের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, মার্কিন অস্ত্রভর্তি হাজার হাজার ট্রাক ও কার্গো বিমান সিরিয়ায় গেছে। এসব অস্ত্র অবশ্যই তুর্কি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যখন আমরা এ সম্পর্কে কথা বলি তখন তারা বলে অস্ত্র ফেরত নেয়া হবে। তাদের অস্ত্র পিকেকে গেরিলাদের হাতে পড়েছে। একই কথা আমরা ইরাকের ক্ষেত্রেও শুনেছি।

এরদোগান বলেন, তারা যে অর্থ মানুষ হত্যার পেছনে ব্যয় করছে তার দশভাগের একভাগও যদি মানবতার কল্যাণে ব্যয় করা হতো তাহলে কোনো প্রশ্ন উঠত না। এর আগেও কয়েকবার তুরস্ক সরকার সিরিয়ার কুর্দিদের অস্ত্র দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।

তুর্কি উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ কিছুদিন আগে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কুর্দি গেরিলাদের সামরিক সাহায্য বন্ধের প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে বলতে হবে তারা সারা বিশ্বের সঙ্গে প্রতারণা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানবতার জন্য নয়, মানুষ হত্যায় অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র: এরদোগান

আপডেট সময় ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮