ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

পুঠিয়ায় ভূমি অফিসের মাঠে কাপড়ে জড়ানো নবজাতক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ভূমি অফিসের মাঠ থেকে কান্নার আওয়াজ শুনে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে এলাকার লোকজন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানেশ্বর বাজার ইউনিয়ন ভূমি অফিসের মাঠ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ ওই শিশুটিকে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রেখেছেন। শিশুটিকে উদ্ধারের পর থেকে একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন ভূমি অফিসের মাঠের এক কোণে অন্ধকারের মাঝে শিশুর কান্নার আওয়াজ আসছিল। প্রথমে আশপাশের লোকজন ধারণা করছিল হয়তো বিড়ালের ডাক হতে পারে। ক্রমেই কান্নার আওয়াজ বাড়তে থাকলে লোকজনের সন্দেহ দেখা দেয়।

ওই সময় দুজন দোকানদার এগিয়ে দেখতে পায় কাপড়ে মোড়ানো একটি কন্যা নবজাতক। মুহূর্তের মধ্যে শত শত লোক জড়ো হতে থাকে। পরে থানায় খবর দেয়া হয়।

পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই নবজাতকটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো ব্যক্তি অবৈধ গর্ভপাত ঘটিয়ে থাকতে পারে। নবজাতকটিকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে।

তিনি জানান, নবজাতককে দেখভাল করার জন্য ভূমি অফিসের পাশে স্থানীয় বাসিন্ধা আনিসুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে নবজাতকটির প্রকৃত পরিচয় জানতে খোঁজখবর নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ভূমি অফিসের মাঠে কাপড়ে জড়ানো নবজাতক

আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮