ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারকে বিব্রত করতে নির্বাচন স্থগিত: আ’লীগ মেয়রপ্রার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা নির্বাচনমুখী। ষড়যন্ত্রকারীরা কৌশলে এ নির্বাচন বন্ধ করেছে, সরকার ও আমাদের বিব্রত করার জন্য। আমি উচ্চ আদালতে গিয়ে এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করব।

রোববার হাইকোর্টের স্থগিতাদেশের পরই এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন স্থগিতের ঘোষণা জানার পর নগরীর সাইন বোর্ড এলাকার একটি পোশাক কারখানায় প্রচারণা স্থগিত করে ঢাকায় চলে যান জাহাঙ্গীর।

এদিকে নির্বাচন স্থগিতের খবরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থগিতাদেশের ঘোষণা শুনে মহানগরীতে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। এতে গত কয়েকদিন যাবত ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া নির্বাচনী আমেজ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। মহানগরীর অনেক নাগরিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নির্বাচন স্থগিত করায় তারা স্তম্ভিত ও হতাশ।

এ ব্যাপারে গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘যেহেতু আদালত নির্বাচন স্থগিত করেছে সেহেতু বিস্তারিত না জেনে কিছু বলতে পারবো না।’

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের ছয়টি মৌজাকে (শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগ) গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বিষয়টি নিষ্পত্তি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। কিন্তু তা নিষ্পত্তি না হওয়ায় পুনরায় রিট দায়ের করা হলে আদালত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

গাজীপুর সিটির সীমানা নিয়ে ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ এ রিট আবেদন করেন।

রোববার ওই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারকে বিব্রত করতে নির্বাচন স্থগিত: আ’লীগ মেয়রপ্রার্থী

আপডেট সময় ১০:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮