ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে হাসান সরকারের বাসা ঘিরে রেখেছে পুলিশ, ভেতরে কেন্দ্রীয় নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। রোববার বিকালে ওই বাসভবনে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু দৈনিক আকাশকে জানিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলুসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রোববার বিকালে দলীয় মেয়রপ্রার্থী হাসান সরকারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

এ সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে। ব্রিফিং শেষে বিকাল সোয়া ৫টার দিকে আবদুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

হাসান সরকারের ওই বাসভবনে বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। তাদের যে কোনো সময় আটক করা হতে পারে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে হাসান সরকারের বাসা ঘিরে রেখেছে পুলিশ, ভেতরে কেন্দ্রীয় নেতারা

আপডেট সময় ০৬:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮