ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

কাতালোনিয়ার রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশিদের সংহতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় অভিবাসন আইন শিথীলের দাবিতে করা অভিবাসিদের আন্দোলনে কাতালোনিয়ার স্থানীয় রাজনৈতিক দলের সদস্য হিসেবে বাংলাদেশিরা সংহতি জানিয়েছে।

গত কয়েক মাস ধরে বার্সেলোনার এসকুয়েলা মাসসানা নামে পরিত্যাক্ত একটি স্কুলে লাগাতর অবস্থান করে বিভিন্ন দেশের অভিবাসী এবং উদ্বাস্তুরা স্পেনের অভিবাসন আইন শিথীলের দাবিতে আন্দোলন করে আসছে।

গত ২৪ এপ্রিল সকাল ১১টায় কাতালোনিয়ার মূল ধারার রাজনৈতিক দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া -এর নেতৃবৃন্দের সাথে দলটির সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশী বেশ কয়েকজন আন্দোলন স্থল পরিদর্শনে যান এবং উক্ত আন্দোলনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পরিদর্শনকালে দলের স্থানীয় স্প্যানিশ সদস্য মিস্টার এনরিকে মোসকেরা অভিবাসীদের আন্দোলনে ‘যৌক্তিকতা’ উপলব্ধি করে নিজে সরাসরি কর্মসূচিতে যোগ দেন এবং সবাইকে অভিবাসীদের এ মানবিক আন্দোলনে সহায়তা করার আহ্বান করেন।

আন্দোলনে সংহতি প্রকাশ করতে সমাবেশস্থলে যান এসকেররা রেপুবলিকানা দে কাতালুনিয়া পার্টির সংসদ সদস্য রবার্ট মাসি নাহার, দলের নেতা ও বার্সেলোনা মিউনিসিপাল সিটির সিউদাদ ভেইয়া জোনের সভাপতি মার্ক বোররাস বাতায়সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রবাসী বাংলাদেশি সদস্য ও সমন্বয়ক সালেহ আহমেদ সোহাগ, সদস্য মোহাম্মাদ ইসরাজুল ইসলাম এবং সদস্য আবুল কালামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনে পরিবর্তিত অভিবাসন আইনে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড প্রাপ্তিতে জটিলতা এবং স্প্যানিশ পাসপোর্টের আবেদনে ফি ও পরীক্ষা পদ্ধতি অন্তভুক্ত করা হয়। ফলে, বিগত ৩ বছর ধরেই এইসব অভিবাসী আইন সিথিলের দাবিতে বাংলাদেশিরাসহ বিভিন্ন দেশের অভিবাসীরা আন্দোলন করে আসছিল। বর্তমান অবস্থান ধর্মঘটও সেই আন্দোলনেরই অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

কাতালোনিয়ার রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশিদের সংহতি

আপডেট সময় ০৭:৫১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮