ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাসা থেকে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে এক নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তসহ ৩ জনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যার পর সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে অভিযুক্ত মামুন, সোহাগ এবং বারেককে আটক করা হয়।

এই প্রসঙ্গে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদ জানান, সাভারের নামা গেন্ডা ময়লার মোড়ের মহল্লায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন ওই নারী। বৃহস্পতিবার রাতে কাজ শেষে কারখানা থেকে বাসায় ফিরে আসার

পর স্থানীয় ৭ বখাটে ওই নারীকে বাসা থেকে তুলে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে আটক ওই ৩ বখাটে বাকিদের সহযোগিতায় ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ছেড়ে দেয়।

ওই নারী শুক্রবার সন্ধ্যায় সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে।

ধর্ষণের শিকার ওই নারীকে শনিবার মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসা থেকে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

আপডেট সময় ১০:৩৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮