ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ময়মনসিংহে ধর্ষিতা শিশুর আত্মহত্যা, ইমাম গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শিশুটি লোকলজ্জায় বাড়ি পাশে একটি ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শনিবার জেলার ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের গয়েশাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোবারক হোসেন গয়েশাপাড়া এলাকার একটি মসজিদের ইমাম এবং ওই মসজিদের মক্তবের শিক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসীর অভিযোগে, মক্তবে আসা শিশু-শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে মোবারক হোসেন মসজিদের পাশের একটি কক্ষে ধর্ষণ করে আসছে।

শনিবার সকালে ধর্ষণ করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে মোবারক হোসেনকে আটক করে ত্রিশাল থানায় খবর দেয়। পরে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

অপরদিকে ওই শিশুটি লোকলজ্জার ভয়ে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মোবারক হোসেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে। জানা যায়, ঘরে তার স্ত্রী ও সন্তান রয়েছে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে ধর্ষিতা শিশুর আত্মহত্যা, ইমাম গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮