ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

বিএসএমএমইউ চিকিৎসকের গাড়িতে মিলল ১২০০ ইয়াবা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক মোস্তফা কামাল ওরফে কাজলকে (৩৮) আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা থানা পুলিশ তাদের আটক করে। শনিবার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

আটক চিকিৎসক মোস্তফা কামাল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়াপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, মহাসড়কে নিয়মিত সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামানো হয়। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চিকিৎসকসহ তার অপর দুই সহযোগীর প্রত্যেকের পকেটে ৪০০ করে মোট ১২০০ ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, এ সময় চিকিৎসক মোস্তাফা কামাল নিজেকে ২৪তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকার বিএসএমএমইউতে কর্মরত বলে জানিয়েছেন।

অপর আটক দুইজন হলেন, মাদারীপুরের কালকিনী উপজেলার উত্তর বাঁশগাড়ি গ্রামের মুজিবুল হকের ছেলে মঈন উদ্দিন (৪২) এবং রাজধানীর আদাবর থানাধীন মোহাম্মদপুর শেখেরটেক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে গাড়ি চালক হাসু মিয়া (৩৯)। পেশায় ঠিকাদার মঈন উদ্দিন নিজেকে মোস্তফার বন্ধু বলে দাবি করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন আটককৃতরা।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছির উদ্দিনকে ৪ হাজার ইয়াবাসহ আটক করে চান্দিনা থানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএমএমইউ চিকিৎসকের গাড়িতে মিলল ১২০০ ইয়াবা

আপডেট সময় ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮