ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

অর্ধবয়সী ছেলের সঙ্গে প্রেম, দেখা করতে আসার পর গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

১৫ বছরের এক স্কুলছাত্রের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রাজশাহীতে এসে ৩৫ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি লিচু বাগানে ধর্ষণের শিকার ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন। প্রেমিকের সঙ্গে দেখা করতে খুলনা থেকে ওই নারী রাজশাহী আসেন বলে জানান চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির।

ওসি বলেন, গত ২ মে সকালে ওই নারী থানায় গিয়ে জানান- তিনি ধর্ষণের শিকার হয়েছেন। চার যুবক তাকে ধর্ষণ করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির হেফাজতে দেয়া হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই নারীর বাবা-মা ঢাকায় থাকেন। তাদের খবর দেয়া হয়েছে। তাদের রাজশাহীতে আসার কথা রয়েছে। তারা আসার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের বরাত দিয়ে ওসি হুমায়ুন জানান, ওই এলাকার রংমিস্ত্রি গাজু মিয়ার ছেলে আকাশের সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে পরিচয় ঘটে।

পরিচয়ের জের ধরে গত ১ মে ওই নারী রাজশাহীতে আসেন। দুপুরে আকাশের দুই বন্ধুর সঙ্গে ওই নারী গাজু মিয়ার বাড়িতে যান। সেখানে গিয়ে ওই নারী আকাশের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের কথা জানান এবং বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আকাশের বাবা-মা এতে রাজি না হয়ে তাদের বাড়ি থেকে বের করে দেন।

পরে আকাশের দুই বন্ধু ওই নারীকে নিয়ে চলে যায়। রাতে স্থানীয় একটি লিচু বাগানে রেখে চার যুবক মিলে ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ।

এ ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত ছিল না বলে দাবি করে আকাশের বাবা গাজু মিয়া বলেন, ওই মেয়ের বয়স প্রায় ৩৫ বছর। আর আমার ছেলে আকাশের বয়স ১৫ বছর। সে নবম শ্রেণির ছাত্র। তাদের দুপুরে খাওয়ানোর পর বাড়ি থেকে চলে যেতে বলা হয়। আকাশের দুই বন্ধু ওই মেয়েকে নিয়ে চলে যায়। এর পর কী হয়েছে সে ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে পরের দিন চন্দ্রিমা থানার ওসি তাকে জানিয়েছে- ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

অর্ধবয়সী ছেলের সঙ্গে প্রেম, দেখা করতে আসার পর গণধর্ষণ

আপডেট সময় ১১:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮