ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

শাপলা চত্বরে আক্রমণ কালরাতের বর্বরতার চেয়েও ভয়াবহ: হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনাইদ বাবুনগরী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ওপর আইনপ্রয়োগকারী সংস্থার আক্রমণ ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বর্বরতার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনাইদ বাবুনগরী।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। হেফাজত মহাসচিব বলেন, যারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি নিয়ে সেদিন ময়দানে নেমেছিল, সে দাবি আজও পূরণ হয়নি।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজত আন্দোলন চালিয়ে যাবে। ইমান রক্ষার আন্দোলনে যারা শাহাদতবরণ করেছেন, তাদের আমরা ভুলে যেতে পারি না। এ ঘটনার বিচার বাংলার সবুজ চত্বরে একদিন হবে।

বিবৃতিতে জুনাইদ বাবুনগরী আরও বলেন, ‘২০১৩ সালে কতিপয় নাস্তিক যখন আল্লাহ, রাসূল, কোরআন-হাদিস অবমাননা এবং ইসলামের প্রতীকগুলোর ওপর জঘন্যতম আক্রমণ করে, তখনই এদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলাম ৫ মে রাজধানী ঢাকা অবরোধ করেছিল। যা বাংলাদেশের হক্কানি ওলামা-পীর-মাশায়েখ, আশেকে রাসূল ও দেশপ্রেমিক ইমানদার জনতার জন্য রক্তঝরা এক ঐতিহাসিক দিন।’

তিনি বলেন, ‘সারা দিন অবরোধে অবস্থান নেয়া হেফাজত কর্মীরা যখন ক্ষুধা, পিপাসায় ক্লান্ত তখন আইন প্রয়োগকারী সংস্থা মতিঝিলের আশপাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে বিটঘুটে অন্ধকার তৈরি করে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে। এই নজিরবিহীন হত্যাকাণ্ড হালাকু খান, চেঙ্গিস খানের নৃশংসতাকেও হার মানিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

শাপলা চত্বরে আক্রমণ কালরাতের বর্বরতার চেয়েও ভয়াবহ: হেফাজত

আপডেট সময় ১১:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮