ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কালকেউটে ছোবল দিতেই সাপটাকে বজ্রমুষ্ঠিতে পাকড়ে ধরেছিল ছেলেটি। তারপর ৪০ মিনিট লড়াই। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হলো না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালেন যুবক অনিল রায়।

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কলকাতার হলদিবাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।

প্রতিবেশী রবি দাস বলেন, সাপ ধরে সেলফি তোলার পর সাপের মাথায় আঘাত করে অনিল রায়। এরপর কেউটে সাপ ছোবল দেয় তাকে।

গত কয়েক বছর ধরে স্বঘোষিত সর্পবিশারদ হিসেবে দাবি করা অনিল রায় এলাকায় সাপ ধরতেন। গত বুধবারও সাপ ধরে জংগলে ছেড়ে দেন তিনি।

বৃহস্পতিবার রাতে একটি কেউটে সাপকে টোটা রিকশা চাপা দেয়। সেই খবর পেয়েই দোকান ফেলে হলদিবাড়ি বটেরডাঙা এলাকা থেকে বেলতলিতে গিয়ে সাপটিকে ধরেন অনিল রায়। এরপরে সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে থাকেন তিনি। এই যুবক সে সময় অপ্রকৃতিস্থ ছিলেন বলেও মনে করা হচ্ছে।

এলাকাবাসীরা তাকে সাপটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথা না শুনে মোবাইল দিয়ে বিভিন্নভাবে বারবার ছবি তুলতে থাকেন। এ সময় সাপটির মাথায় আঘাত লাগে এবং সাপটি ছোবোল মারে অনিলকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের, ভিডিও

আপডেট সময় ০৯:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮