ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিশুপুত্রকে নিয়ে উমরাহ পালন করলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুশফিকুর রহিম-জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান। গেল ফেব্রুয়ারিতে তাদের ঘর আলো করে পৃথিবীতে আগমন করে এ শিশু। এবার শিশুপুত্রকে নিয়ে পবিত্র উমরাহ পালন করলেন মিস্টার ডিপেন্ডেবল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ও সন্তানের ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন মুশফিক। ছবিতে দেখা যাচ্ছে, মায়ানকে কোলে নিয়ে পবিত্র মক্কা শরিফের সামনে দণ্ডায়মান ৩০ বছর বয়সী উইকেটরক্ষক-কাম-ব্যাটসম্যান। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’।

সদ্য শেষ হয়েছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এখন আর কোনো খেলা নেই। এ সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালেন মুশফিক। কিছু দিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান। এর আগে উমরাহ পালন করলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক।

মায়ানের জন্ম ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে। বয়স ৩ মাস পূর্ণ হওয়ার আগেই বাবার কোলে চড়ে উমরাহ পালন করল সে।

সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। কিছু দিন পর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।দেশে ফিরেই আবার ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন মুশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

শিশুপুত্রকে নিয়ে উমরাহ পালন করলেন মুশফিক

আপডেট সময় ০১:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮