ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরেক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিশুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম খাদেমুল ইসলাম (৩২)। তিনি পাবনার চাটমোহর উপজেলার বরদানগর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে।

আহত কনস্টেবল হলেন বগুড়ার সোনাতলা উপজেলার দাউদকান্দি গ্রামের মোজা প্রামাণিকের ছেলে আবদুল কুদ্দুস (৪২)। তারা দুজনই চারঘাট থানায় কর্মরত ছিলেন।

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, শিশুতলা এলাকায় সড়কে গতকাল রাতে একদল পুলিশ দায়িত্ব পালন করছিল। রাত ২টার দিকে দুটি ট্রাক ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। সামনের ট্রাকটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই দুই পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশ কনস্টেবল খাদেমুল ইসলাম। আর আহত হন আবদুল কুদ্দুস।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

আর আহত আবদুল কুদ্দুসকে রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় ১২:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮