ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিষদ কার্যালয়ের ২০০ গজ দূরে দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবীর উপজেলা চেয়ারম্যানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।

জানা গেছে, নিহত শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবন থেকে মোটরসাইকেলে করে পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হন। দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় একজন অস্ত্রধারী এগিয়ে গিয়ে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আহত শক্তিমান চাকমাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহীরা জনসংহতি সমিতি (এমএন লারমা) নামে নতুন দল গঠন করেছিলেন। এর অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন শক্তিমান চাকমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮