ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে ট্যানারি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের হরিণধারায় বিসিক শিল্পনগরীর ট্যানারি কারখানায় কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে মাহবুব (৫০) ও হাসান (২৪) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় মোয়াজ্জেম হোসেন (২২) নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে হেমায়েতপুরের হরিণধারা এলাকায় প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ ট্যানারি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকালে ওই ট্যানারিতে কেমিক্যালের ড্রাম খোলার পরে বিস্ফোরণ হলে পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে হাসান মারা যান। মাহবুব ও মোয়াজ্জেমকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে মালিকপক্ষ ওই ট্যানারিতে তালা ঝুলিয়ে গাঢাকা দিয়েছে।

সাভার তেতুলঝোড়া ইউনিয়নের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাভার মডেল থানার পরিদর্শক গোলাম নবী জানান, বিকালে প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানায় শ্রমিকরা ট্যানারির ভেতর কাজ করার সময় একটি কেমিক্যাল ড্রাম খোলার সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়ে গোলাম নবী বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে ট্যানারি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮