ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিয়নের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রতনেরখিল এলাকায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণে বিদ্যালয়ের পিয়ন হাসান আহমদকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে নির্যাতিত ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

এর আগে ওই ছাত্রীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান আহমদ পলাতক রয়েছেন।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর স্বজনরা জানায়, প্রতিদিনের মত গত রবিবার সকালে স্কুলে যায় ওই ছাত্রী। স্কুলের পিয়ন হাসান আহমদ চকলেটের প্রলোভন দিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে হাসান। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হাসান আহমদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিয়নের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা

আপডেট সময় ০৭:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮