ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

গরিবদের চাল নিচ্ছেন আওয়ামী লীগ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু ও তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল নেয়া অভিযোগ উঠেছে।

গত বছর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এ তালিকা করে। এলাকার হতদরিদ্রদের নামে ওই চাল বিতরণ করার কথা থাকলেও স্বচ্ছলদের তালিকায় নাম দেওয়া হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দামে চাল দিতে তালিকা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চার, পাঁচ, ছয় নম্বর ওয়ার্ডে ৪৩১ জনের তালিকা তৈরি করা হয়।

শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু ও তার স্ত্রী লাকী বেগমের নামও দেওয়া হয়। এতে সাত বার ৩০ কেজি করে চাল তোলেন তারা।

এদিকে এলাকার হতদরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছল আওয়ামী লীগের নেতা ও তার স্ত্রীর নামে চাল দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং গ্রামের জামাল মিয়া বলেন, আমি কৃষি কাজ কইরা খাই, আমার নাম তালিকায় থাকলেও ডিলার আমারে চাইল দেয় নাই। শুনছি ধনু মেম্বারকে চাইল দিতাছে ডিলার।

শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নাজিম উদ্দিন ধনু বলেন, ১০ টাকা কেজি চাউল আমি ও আমার স্ত্রী নিয়মিত পাইতাছি। গত বছর আমার ও আর আমার স্ত্রীর নাম দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল বলেন, শ্যামগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু তার স্ত্রী লাকী বেগমের নাম ১০ টাকা কেজির চাল নিচ্ছে। তাদের মতো বিত্তশালীদের নাম অনেকটা জোর করেই তালিকায় দেওয়া হয়েছে। তাদের না দেওয়ায় আমরা বিব্রতকর অবস্থায় আছি।

উপজেলা খাদ্য কর্মকর্তা ছামসুল হুদা বলেন, শ্যামগ্রাম ইউনিয়ন থেকে যেভাবে আমাদেরকে তালিকা দেওয়া হয়েছে সেভাবেই তা চূড়ান্ত করে চাল বিতরণ করা হচ্ছে।

নবীনগর ইউএনও মোহাম্মদ মাসুম বলেন, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু ও তার স্ত্রীর নাম ১০ টাকা কেজির চাল দেওয়ার তালিকায় আছে এমনটি আমার জানা নাই। হতদরিদ্রদের বাদ দিয়ে কোনো বিত্তবানের নাম দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

গরিবদের চাল নিচ্ছেন আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮