ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে চলেই গেলেন পা হারানো রোজিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীতে বাসের চাকায় পা হারানো রোজিনা (১৮) অবশেষে চলেই গেলেন না ফেরার দেশে। রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে রোজিনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বাবা রুসুল মিয়া। তিনি বলেন, তারা সাত সন্তানের মধ্যে রোজিনা দ্বিতীয়। তার মায়ের নাম রাবেয়া খাতুন।

২০ এপ্রিল রাত ৯টায় বনানীতে বিআরটিসির একটি দোতলা বাস রোজিনাকে ধাক্কা দিয়ে ফেলে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রোজিনার ডান পা গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই বাসের চালক শফিকুল ইসলাম মুন্নাকে আটক করেছে পুলিশ। তাকে ১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

রোজিনা নিকেতনের ১২ নম্বর সড়কে সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন এক বান্ধবীর বাসা থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

এর আগে বনানীতে বিআরটিসির বাসে চাপা পড়ে পা হারানোর পরপরই তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢামেক হাসপাতলের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন আজ তার মৃত্যু হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে চলেই গেলেন পা হারানো রোজিনা

আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮