ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

ডাক্তারি না পড়েও তিনি মা ও শিশু বিশেষজ্ঞ

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ভুয়া মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মাহফুজ মজুমদার (৪০) ঢাকার সাভারের মুকমাপাড়া মোল্লাবাড়ির আবদুল মালেকের ছেলে এবং বর্তমানে ঢাকার দক্ষিণ খানের নর্দাপাড়ার মসজিদ রোডের ১১২নং রোডের বাসার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।

শনিবার বিকালে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মাহফুজ মজুমদার নিজের নামের সঙ্গে ডা. এবং এমবিবিএস, পিজিটি, সিসিডি (বারডেম), মা ও শিশু বিশেষজ্ঞ ইত্যাদি টাইটেল জুড়ে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে এবং প্যাড তৈরি করে ২ মাস ধরে উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে বসে রমরমা রোগী দেখার বাণিজ্য চালিয়ে আসছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুদিন ধরে প্রেসক্রিপশন, চিকিৎসা ও তার দেয়া ওষুধ দেখে চিকিৎসা নিতে আসা এলাকার সচেতন নাগরিকদের মধ্যে সন্দেহ দানা বেধে ওঠতে থাকে। শুক্রবার রাতে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে মাহফুজ মজুমদারকে পাকড়াও করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল রউফের কাছে নিয়ে যায়।

সেখানে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডা. সেজে প্রতারণার কথা স্বীকার করার পর তাকে দুপুরে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

ডাক্তারি না পড়েও তিনি মা ও শিশু বিশেষজ্ঞ

আপডেট সময় ১১:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮