ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী

বুড়িগঙ্গায় ভেসে উঠল নিখোঁজ দুইজনের মরদেহ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গত বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেলে ওই দুইজন নিখোঁজ হন।

তারা হলেন পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ এবং নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাবলুর রহমান।

ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ জানান, বুধবার রাতে উপজেলার আকবর নগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ফতুল্লায় যাচ্ছিলেন ট্রলার চালক ইউনুছ। ধর্মগঞ্জ এলাকায় আসার পর কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা দুইজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চালকসহ দুইজন নিখোঁজ হন।

এসআই ফরহাদ আরও জানান, অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ইউনুছের এবং পানগাঁও এলাকার সাবলুর রহমানের মরদেহ ভেসে উঠে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

বুড়িগঙ্গায় ভেসে উঠল নিখোঁজ দুইজনের মরদেহ

আপডেট সময় ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮