ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

নাইটদের ৫৫ রানে হারিয়ে জয়ের ছন্দে ফিরল শ্রেয়সের দিল্লি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গৌতম গম্ভীর আর ভাগ্য যেন ফিরে এল দিল্লি ডেয়ার ডেভিলসের। আইপিএল এ টানা কয়েকটি ম্যাচ হারার পর অবশেষে জয় পেল দিল্লি। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে অন্য এক দলকে দেখল ফিরোজ শাহ কোটলার দর্শকরা।

এবারের আইপিএলে সর্বোচ্চ রানও তুলেছিল দিল্লির ব্যাটসম্যানেরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে কেকেআরের সামনে বিশাল ২২০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় স্বাগতিকরা।

এই মঞ্চটার জন্যই যেন অপেক্ষা করছিলেন দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া জায়গায় বসেই অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়াস। ৪০ বলে ৯৩ রানের ইনিংস উপহার দেন তিনি। গোটা ইনিংসে মারেন ৩টে চার এবং ১০টা ছয়। স্ট্রাইক রেট ২৩২.৫০। দিল্লি ইনিংসের শেষ ওভারে অধিনায়কের ব্যাটে উঠে ২৯ রান।

শুধু শ্রেয়াসই নন আজ দিল্লির প্রত্যেকটা ব্যাটসম্যানই ঝ়ড় তোলেন ব্যাটে। উদ্বোধনী জুটিতে কলিন মুনরো ১৮ বলে ৩৩ করে ফিরলেও নিজের খেলা চালিয়ে যান পৃথ্বী। ৭টা চার, ২টো ছয় সহ ৪৪ বলে ৬২ রান করে আউট হন তিনি।

কেকেআরের কোনও বোলারকেই পাত্তা করেননি শ্রেয়স-পৃথ্বী। শিভম মাভি প্রথম দুই ওভারে দিয়েছিলেন ১১ রান, ৪ ওভার শেষে সেটা গিয়ে দাঁড়াল ৫৮ রানে। মার খেয়েছেন মিচেল জনসন, সুনীল নারিনও। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস শেষ হয় ২১৯ রানে।

২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ছন্দপতন হয় কেকেআরের। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই চার উইকেট হারাতে হয় কার্তিকের দলকে। ১০ ওভার শেষে কেকেআরের রান পাঁচ উইকেটে ৮৩। এরপর আন্দ্রে রাসেল ঝর তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তুলতে পারে কেকেআর। রাসেল ৩০ বলে ৪৪ রান সংগ্রহ করেন। দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট লাভ করেন।

এই জয়ে দিল্লি পয়েন্ট টেবিলের ৭ম স্থানে উঠে এল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

নাইটদের ৫৫ রানে হারিয়ে জয়ের ছন্দে ফিরল শ্রেয়সের দিল্লি

আপডেট সময় ১২:২০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮