ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ অক্টোবর চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্র প্রসারিত করা। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। এর ধারাবাহিকতায় জাপানের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিকে এবার অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী দেশ জাপান। বিশেষ করে দেশের কয়েকটি বড় মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জাপান সরকারের আস্থা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুন কবির জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক একটি অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে তিনি জ্বালানি ও উন্নয়ন খাতে দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছিলেন, যা জাপানের নজরে এসেছে। আসন্ন সফরে এসব বিষয়ে এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সেমিনার শেষে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে এই সফরটি সম্পন্ন হবে।

উল্লেখ্য, ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করেছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ, বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬