ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃদ্ধ বাবাকে আছড়ে মারল ছেলে

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের জয়দেবপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পরই ছেলে ছমির উদ্দিন (২৮) পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানার ভাওয়াল এলাকায় এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, ভবন নির্মাণ নিয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে ছেলে ছমির উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেলে বৃদ্ধ বাবাকে উঁচু করে ধরে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। এরপর থেকে ছমির উদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম দৈনিক আকাশকে জানান, শুক্রবার দুপুরে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি ছেলে ছমির উদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃদ্ধ বাবাকে আছড়ে মারল ছেলে

আপডেট সময় ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮